৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণিরম এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে ওই ঘটনার পর রাতে অভিযুক্ত আবিদ হোসেন রিমনকে (২০) গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
উপজেলার সীমান্তগ্রাম চরগাঁও থেকে গ্রেফতার আবিদ তাহিরপুরের জয়নাল আবেদীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলা সদরের আব্দুল আজিজের ছেলে।
নির্যাতনের শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশি আবিদ তার বসত ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার ঘণ্টাখানেক পড়ে পরিবারের লোকজন জানতে পারলে রক্তাক্ত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাতালে পাঠান। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এটি একটি ন্যাক্কারজন ধর্ষণের ঘটনা। গ্রেফতার ধর্ষক আবিদ হোসেন রিমনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করে শনিবার বেলা ১১টার দিকে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D