মেন্দিবাগে গ্যাস অফিসের সম্মুখ থেকে সিগারেটসহ আটক ২

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৮

মেন্দিবাগে গ্যাস অফিসের সম্মুখ থেকে সিগারেটসহ আটক ২

মেন্দিবাগ গ্যাস অফিসের সম্মুখ থেকে চুয়ান্ন হাজার শলাকা বিদেশী সিগারেট ও একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছে-গোয়াইনঘাট উপজেলা বিছনাকান্দি বগাইয়া গ্রামের তারু মিয়া ছেলে মোঃ আমির হোসেন (১৬) ও একই উপজেলার লামাপাড়ার কটাই মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭)।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সঞ্জিত চন্দ্র দাস ও এসআই মোঃ জাহাঙ্গীর আলমদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা ৭টায় গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মেন্দীবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসের প্রধান গেইটের সম্মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ৫৪,০০০ (চুয়ান্ন হাজার) শলাকা বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান। সিগারেটেরে এ চালান চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এসেছে মর্মে অভিযানকারীরা ধারণা করছেন। এস আই জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট