৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্টপুত্র আরাফাত রহমান কোকো’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। বুধবার বাদ মাগরিব নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজি প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিলেট জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, সাবেক এমপি লুৎফুর রহমান, সাবেক এমপি বেগম ফাতেমা চৌধুরী, জেলার সাবেক সভাপতি এডভোকেট শহীদ আলী, প্রয়াত বিএনপি নেতা ফতেহ ইউনুস খান ও রফিকুল ইসলাম শিশু সহ মরহুম জেলা বিএনপির সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দির জায়গীরদার, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও মুরাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা সদস্য চৌধুরী সোহেল, জেলা শ্রমিক দলের সিনিয় সহ-সভাপতি মাসুক এলাহী চৌধুরী, সহ-সভাপতি শাহ আব্দুল মুকিত, যুগ্ম-সম্পাদক শাহজাহান, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে- ফখরুল ইসলাম রুমেল, সোহেল ইবনে রাজা, মিনার হোসেন লিটন, ডাঃ শাকিল রহমান, সাহেদ আহমদ, জহুরুল ইসলাম রাসেল, দুলাল রেজা, মোঃ শহীদ রেজা, খোকন ইসলাম, আলী আকবর রাজন, মিজানুর রহমান, সুমেল ইসলাম, মোজাম্মেল হোসেন সাদ্দাম, সোহাগ আহমদ, মুহিত আহমদ সুন্নাহ, মাহদী হক, জিহাদ আলম শাকিল, মিনহাজ আহমদ তাহমীদ, সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম তৌফিক ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D