৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
দৈনিক মানবজমিনের আপিল আবেদন খারিজ করে দিয়ে নি¤œ আদালাতের রায়কে বহাল রেখেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সাথে সাথে এম এ রহিমকে বকেয়া সকল বেতন ভাতাদি প্রদানসহ সিলেট ব্যুরোচীফ হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই ও ট্রাইব্যুনালের সদস্য সফিকুল ইসলাম রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন পত্রিকার সিলেট ব্যুরোচীফ এম এ রহিম ২০১০ সালের ১১ নভেম্বর চট্টগ্রামের শ্রম আদালাত-২ এ দৈনিক মানজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৬ সালের ৪ অক্টোবর মামলার রায় প্রদান করেন আদালত। রায়ে বলা হয়, সর্বশেষ ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুসারে আইনানুগভাবে পাওনাদি ও সুবিধাদি প্রদানসহ এমএ রহিমকে সিলেট ব্যুরোতে স্ব-পদে বহাল রাখার নির্দেশ প্রদান করা গেল।
রায়ে আরও বলা হয়, ১৯৯৮ সালের ১ নভেম্বর এমএ রহিমকে মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়, যা সত্য বলে প্রতিয়মান। পরবর্তীতে তাকে সিলেট ব্যুরো অফিসের দায়িত্ব দেয়া হয়।
এ রায়ের পর ২০১৬ সালের ২৭ অক্টোবর বিবাদি পক্ষ ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন করেন। ১৮ জানুয়ারি উক্ত আদালত তাদের আবেদন খারিজ করে দিয়ে চট্টগ্রামের শ্রম আদালাত-২ এর রায়কেই বহাল রাখেন।
এমএ রহিমের পক্ষে মাহমুদুল হক সাকের এবং দৈনিক মানবজমিনের পক্ষে এএইচএম সাজেদুর রহমান সাজু মামলা পরিচালনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D