৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বিশ্বনাথ-জগন্নাথপুর রোডস্থ বাউর কাপন বান্দের মোড় এলাকা থেকে দেশীয় পাইপগান ও মোটর সাইকেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ছাতকের চাঁনপুর গ্রামের আব্দুশ শহিদের ছেলে রুমেল আহম্মেদ (১৯) ও একই থানার আনু জানি জালু মিয়ার বাড়ির জামাল উদ্দিনের ছেলে ছয়ফুল মিয়া ওরফে লায়েক (২৪)। অস্ত্রসহ তাদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D