যুব সংগঠক হিমেল আহমদের পিতৃ বিয়োগ : দাফন সম্পন্ন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

যুব সংগঠক হিমেল আহমদের পিতৃ বিয়োগ : দাফন সম্পন্ন

২১ জানুয়ারি ২০১৮, রোববার : সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়ার ৫নং ওয়ার্ডের কল্লগ্রাম নয়াপাড়া নিবাসী,কল্লগ্রাম আদর্শ যুব সংঘের সভাপতি হিমেল আহমদের পিতা আব্দুস সহিদ বাবুল আর নেই। তিনি ২১ জানুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ বাদ এশা কল্লগ্রাম নয়াপাড়াস্থ নিজ বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ।

পরে স্থানীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে সর্বস্তরের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক, আলেম-উলামা সহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

জেলা বিএনপির শোক : যুব সংগঠক হিমেল আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম,সাধারন সম্পাদক আলী আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম ইউ জায়গীরদার প্রমুখ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট