৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় পাথর তোলার গর্ত ধসে সাদিক মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাঘারপার গ্রামের আব্দুল খালিকের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শাহ আরপিনে পাথর তোলার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। ওসি জানান, ট্রাক্টরের ঢালা খোলার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ট্রাক্টর চালক পালিয়ে যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D