৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ ও মহানগর ছাত্রদল নেতা মাকসুদ আলম-এর যৌথ পরিচালনায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য কক্ষে ‘ জিয়াউর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুিষ্ঠত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আবুল বাশার। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম আলী, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দীন রাজীব, সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, এসএম ফখরুল ইসলাম, শেখ নাজমূল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শেখ সামসুদ্দিন সামছুল, মহানগর ছাত্রদল নেতা সুজাত আহমদ, জামিনুল ইসলাম জামি, আতিকুল ইসলাম নাঈম, হাসান মাশকুর চৌধূরী, রিয়াজ উদ্দীন ইমরান, এস কে আলাল আহমদ, সৌরভ আহমদ লাকী, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, এস এম তাহফিম, সায়েব খান, মোস্তাক আহমদ, শফিকুল হক শামীম, কামরুজ্জামান কামরুল, ফয়ছল আহমদ, রাসেল আহমদ, মোঃ শাহ নেওয়াজ, মোঃ টিপু, পারভেজ আহমদ, শেখ দিলোয়ার আহমদ, মোঃ আরিফ, কামরুল ইসলাম রুমন, সুজাউল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, জিয়াউর রহমান ও বাংলাদেশ একটি অপরটির পরিপূরক। জিয়াউর রহমান ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। তিনি বলেন জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষনা দিয়েই ক্ষান্ত হননি, তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করেন এবং পরবর্তীতে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কাজ শুরু করেছিলেন। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করলে সুখী সমৃদ্ধ ও আত্মনিভর্রশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব । তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেটের কৃতি সন্তান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D