৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৭
বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় আহত উপজেলা যুবলীগ নেতা হানিফ শিকদার (৩০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি গত শুক্রবার (১৫ডিসেম্বর) রাত ৮টা ১৫মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। হানিফ শিকদার উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রামের মৃত ময়না মিয়া শিকদার’র পুত্র। শনিবার বিকেল ৩টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযার নামাজে জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।
হানিফ শিকদার গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে বিশ্বনাথ-হাবড়া বাজার সড়কের মিরেরচর এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। দূর্ঘটনার পর তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন (লাইফ সাপোর্টে) ছিলেন। গত ১০ ডিসেম্বর চিকিৎসকরা হানিফ শিকদারের বাঁচার সম্ভাবনা নেই জানালে প্রথমে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নেন। ঐদিন ফেইসবুকে ছড়িয়ে পড়ে হানিফ সিকদারের মৃত্যুর সংবাদ। কিন্ত চিকিৎসকের পরামর্শ্বে পরিবারের সদস্যরা তাদের পূর্বের নিদ্ধান্ত পরিবর্তন করে তাকে (হানিফ) লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন। এরপর শুক্রবার (১৫ডিসেম্বর) রাতে হানিফ শিকদারের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D