৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় শুক্রবার রাত ৯টায় অভিযান পরিচালনা করে। অভিযানে নবীগঞ্জের পানিউমদা বাজারস্থ মেসার্স বাদল স্টোরের সামনে থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন ও ১৫টি সিমকার্ডসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত ব্যক্তি পানিউমদা পূর্বপাড়া গ্রামের পারিছ মিয়ার পুত্র হেলাল আহমেদ শিপন।
র্যাব জানায়, সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D