সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু সহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। নগরীর চৌহাট্টা থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক আব্দুস শহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম সিদ্দিকি, যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাবেদ আহমদ জীবন,৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বপন আহমদ, পাশা সোহেল, সৈয়দ সাইদ হোসেন সাবু, ফুয়াদুর রহমান শিহাব কামালী, ইফতী আহমদ সুমিম, জাহাঙ্গীর হোসেন, ছালেক আহমদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারাব আলী লিটন, ৮নং স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আহমদ খান, সাহেদ আহমদ, জায়েদ আহমদ, সুমন জালালী, জুয়েল তালুকদার, আজিজ খান সজিব, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাইন উদ্দিন, ২৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম পিন্টু, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আহমদ, জালাল উদ্দিন, মনির হোসেন, হৃদয় আহমদ হাবীব, সাইফুল হক, গুলশান উদ্দিন, দিলোয়ার হোসেন, মোহন মিয়া রাজু, তাজুল ইসলাম বারেক, আশিকুর রহমান আশিক, জাকির আহমদ, মনাই আহমদ, সাজ্জাদুর রহমান আরমান, উজ্জল আহমদ, শাহিন আহমদ, জুনেদ আহমদ, মিজান চৌধুরী, রনি হোসেন, মনির হোসেন, সোহেল আহমদ, মুন্না আহমদ, রবিন আহমদ, করিম মান্নান, নজরুল ইসলাম, মোঃ মোহন আহমদ, শাহজাহান আহমদ, জহুর আহমদ, মেজ আহমদ, কাওসার আহমদ পাপ্পু, তৈয়ব নুর, শাহেদ চৌধুরী, ইয়াছিন, হাবিবুর রহমান সবুজ, মিলাদ আহমদ, এনাম আহমদ রাজ, নিজুম আহমদ, রনি আহমদ, রাজন আহমদ, আলী আহমদ, কদম আলী, দুলন মিয়া, রুবেল মিয়া, বশর আহমদ, জুবের আহমদ প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্যে ফরহাদ চৌধুরী শামীম বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু’র সাহসী ও নৈতিকতা সম্পন্ন মানুষের অগ্রযাত্র বন্ধ করা যাবে না। অবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের মুক্তি দাবি করেন। একই সাথে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াছ আলী’কে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট