যুবদল নেতা আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭

যুবদল নেতা আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন

সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক, বর্তমানে মোগলগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ুমের নামাজে জানাযা ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আমানতপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক এম এ মালেক, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সদস্য ও মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন, জেলা বিএনপি নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিএনপি নেতা ফজলু মিয়া, মঈন উদ্দিন মেম্বার, আলী আহমদ আলম, মোক্তার মেম্বার, লালু মেম্বার, রফিকুল ইসলাম মামুন, আব্দুল মালিক, যুবদল নেতা আঙ্গুর আলম, এটিএম ফয়েজ, জাকির হোসেন, সেবুল আহমদ, মামুন আহমদ, রিপন আহমদ, দুলাল আহমদ, লিটন আহমদ, কামরান উদ্দিন অপু। এছাড়াও এলাকার সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দাফন শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম মরহুম আব্দুল কাইয়ুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট