৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। পূর্ব জাফলং ইউনিয়নের লন্ডনী বাজার এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় ধর্ষণের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ধর্ষককেও হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ধৃত লম্পটের নাম বশির আহমদ।
সে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এস.আই সমিরন দাস, এস.আই উসমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে ধৃত আসামীকে থানায় নিয়ে আসেন। এঘটনায় গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১২, তারিখ- ১২/১২/২০১৭ ইং।
চেক ডিজঅনার মামলার আসামী গ্রেফতার
এদিকে, গোয়াইনঘাট থেকে চেক ডিজঅনার মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আলাউর রহমান সাহেদ। সে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আটলীহাই গ্রামের মৃত আজিজুস সুবহান টুনু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুর ১২টায় এস.আই মতিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম জাফলং কান্দুবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতে জাফলংয়ের ব্যবসায়ী আব্দুল আলীমের দায়েরকৃত মামলা নং- ১২৮২/১৭ (কুতুয়ালী সি.আর) গ্রেফতারী পরোয়ানা জারী ছিলো। এ মামলায় পলাতক অবস্থায় মঙ্গলবার তাকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D