৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
১২ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার : স্কলার্সহোমের শিক্ষার্থীদের পূনরায় ভর্তি ফি সরকার কর্তৃক নির্ধারিতভাবে নেয়ার জন্য জোরদাবি জানিয়েছেন স্কলার্সহোমে ৬টি ক্যাম্পাসের অভিভাবকবৃন্দ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এসব বিষয়ে হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরীর সাথে নগরীর সাপ্লাই এলাকার ক্যাম্পাসে বৈঠকে বসেন।
এসময় অভিভাবকবৃন্দ- সরকার কর্তৃক নির্ধারিত পূনরায় ভর্তি ফি’র সার্বিক বিষয় উপস্থাপন করেন। জোরদাবি জানান স্কলার্সহোমের সকল প্রতিষ্ঠানে সরকারের নির্ধারণ করা ফি নেয়ার জন্য।
অভিভাবক ফোরামের সদস্য মুজাহিদ খাঁন গুলশান সত্যতা নিশ্চিত করে জানান- সরকার নির্ধারিত শিক্ষার্থীদের পূনরায় ভর্তি ফি নেয়ার জন্য আমরা বৈঠকের মাধ্যমে হাফিজ মজুমদার ট্রাস্টের সচিবকে আহবান জানিয়েছি। তিনি আমাদেরকে সার্বিক সহযোগীতা করারও আশ্বাস দেন। বৈঠকে সিলেট নগরীর ৬টি স্কলার্সহোম ক্যাম্পাসের অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের সিদ্ধান্ত জানানোর পর আমরা এ বিষয়ে করণীয় নির্ধারণ করবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D