৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান,ইউএনবি সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীনের পিতা হাজী মোঃ ফরিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
সিলেট জেলা বিএনপির শোক : দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান, ইউএনবি’র সিলেট প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনের পিতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহানগর বিএনপির শোক : দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান মোহাম্মদ মহসীনের পিতা’র মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
যুবদলের শোক : মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
জিয়া পরিষদ : জিয়া পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ, মহানগর সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম আলো, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, আব্দুল মালেক, প্রচার সম্পাদক সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, আজাদ আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন।
বিএনপি,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শোকঃ
দৈনিক দিনকাল সিলেটের ব্যুরো প্রধান, ইউএনবি’র সিলেট প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীনের পিতা নগরীর মহাজনপট্টির হাজী ফরিদ এন্ড সন্স এর স্বত্তাধিকারী হাজী মোঃ ফরিদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান,জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সহ ক্রীড়া সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর বিএনপির সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এডভোকেট খালেদ জোবায়ের। নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এদিকে সাংবাদিক মোহাম্মদ মহসীনের পিতার মৃত্যুতে অনুরুপ শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রদল নেতা আশিক মিয়া, হামিদ হোসেন আকাশ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদলের সদস্য শাহ আলম আলী, কামাল আহমদ, মো: মাকসুদ আলম, আশরাফ উদ্দীন রাজীব, মুহিবুর রহমান লিটন, সাইফুল আলম কোরেশী, কয়েছ আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D