৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
এম এ কাইয়ুম, লন্ডন থেকে ॥ ছেলের বিয়ের অনুষ্ঠানাদি শেষে দেশ থেকে লন্ডনে ফেরার পথে বাংলাদেশ বিমানেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন এক প্রবাসী। ওই প্রবাসীর নাম আব্দুল মজিদ ওরফে বাবরু মিয়া (৬৫)। তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামে। লন্ডনের কেন্টে তার রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। তিনি কেন্টের টমব্রীজে সপরিবারে বসবাস করতেন।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন ফেরার পথে রোববার ফ্রান্সের আকাশে হার্ট অ্যাটাক করেন ওই প্রবাসী। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পাইলট বিমানটি হিথ্রো বিমানবন্দরে জরুরী অবতরণ করেন। বিমান অবতরণের পর ত াকে জরুরী অ্যাম্বুলেন্সে করে হিথ্রোর নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, বাবরু মিয়ার বড়ছেলের বিয়ের অনুষ্ঠানের তারিখ ছিল গত ১০ নভেম্বর। এ উপলক্ষে তিনি দেশে আসেন। ছেলের বিয়ে শেষে লন্ডনে ফেরার পথে তিনি আকস্মিক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ২ছেলে, ৬মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নিকটাত্মীয় ও লন্ডনের ইলফোর্ডের বাসিন্দা আলহাজ্ব মানিক মিয়া জানান, এ ঘটনায় পুরো পরিবার অনেকটা মুষড়ে পড়েছে। তিনি জানান, তার লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়না তদন্তের পর লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D