৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
পপি বেগম। চার বোনের মধ্যে সবার বড়। সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ থেকে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে । যথারীতি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণও হয় সে। তবে, ফরম ফিলাপের টাকা না থাকায় ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়া তার জন্য অনিবার্য হয়ে পড়ে। মেধাবী পপি ২০১৬ সালে সিলেটের পীরেরবাজারের জহিরিয়া এম. ইউ. উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তার বাবা ফয়সল মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। বাবা দুর্ঘটনায় প্রতিবন্দ্বীত্ব বরণ করার পর অভাব-অনটনের সংসারে মেয়ের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এ কারণে ফরম ফিলাপের টাকা দিতে অক্ষম ছিলেন তিনি। পাশাপাশি বই কেনাও হয়নি পপির। এ অবস্থায় পপি গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখে এসে অঝোর ধারায় কাঁদতে থাকেন। কর্পোরেশনের কর্মকর্তারা তাকে নিয়ে যান মেয়রের কাছে। তার কাছ থেকে সবকিছু শুনে মেয়র তাৎক্ষনিক তার ব্যক্তিগত তহবিল থেকে তাকে ১০ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি তার পড়ালেখায় সকল ব্যয়-ভার বহনেরও দায়িত্ব নেন মেয়র। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অর্থাভাবে একটি মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা থমকে যেতে পারে না। এ জন্য ব্যক্তিগত তহবিল থেকে তাকে কিছু সহযোগিতা করেছি। পড়ালেখা চালিয়ে যেতে আগামীতে তাকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে বলে জানান মেয়র। এদিকে, মেয়রের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানও তাকে এক হাজার টাকা অনুদান প্রদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D