৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
সিলেট সদরের ইসলাম বাজারে টিলা কেটে মার্কেট তৈরির অভিযোগে ভূমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ’অভিযুক্ত সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী ইশতিয়াক আহমদ মার্কেট তৈরির জন্য বেশ কিছুদিন ধরে ভবনের পেছনের একটি টিলা কাটাচ্ছিলেন।’
এ কারণে পরিবেশ আইনে মামলা দায়ের করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D