|
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৭
প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহপরান (রহ.) এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু হয়েছে আজ শুক্রবার। শেষ হবে আগামী রোববার।
হযরত শাহজালাল (রহ.) এর ভাগ্নে, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহপরান (রহ.) এর ওরস উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা ভিড় জমান।
ওরস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, পাঁচ স্তরের নিরাপত্তা বস্থা গ্রহণ করা হয়েছে। মাজার এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষও।
ওরসের প্রথম দিন আজ শুক্রবার খতমে কোরআন, দোয়া, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার রয়েছে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো, জিকির, দোয়া ও মিলাদ, ফাতেহা পাঠ এবং রবিবার বাদ ফজর আখেরি মোনাজাত ও নেওয়াজ বিতরণ, বাদ আসর শরবত বিতরণ ও ফাতেহা পাঠ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D