৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
সিলেট নগরীর ঘাসিটুলায় ভূয়া এমবিবিএস পরিচয়ধারী এক হেকিমের দেওয়া ইনজেকশনে ফারিহা নামের ২ মাসের শিশুর মৃত্যু অভিযোগে ওই হেকিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আবু আহমদ নিজেকে একজন এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক পরিচয়ে দীর্ঘ দিন থেকে চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু পুলিশ তাঁর এমবিবিএস ডিগ্রী সনদ দেখতে চাইলেও তিনি দেখাতে পারেননি।
নিহত শিশু ফারিহা বেগম কলাপাড়া এলাকার আলমের কলোনীর ভাড়াটিয়া বাহার উদ্দিনের মেয়ে। তাদের মূল বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হাজী নগরে।
শিশুর পিতা বাহার উদ্দিন জানান, ‘কয়েকদিন ধরে ফারিহার নিউমোনিয়ায় ভুগছিলো। মঙ্গলবার দুপুরে তার অসুস্থতার মাত্রা বেড়ে যায়। তখন তাকে আবু আহমদের ফার্মেসীতে নিয়ে যান। এসময় অসুস্থ আমার দুই মাসের শিশু মেয়েটিকে একটি ইনজেকশন ও ঔষুধ প্রয়োগ করা হলে অবস্থার অবনতি ঘটে। কিছু সময় পর থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
কোতোয়ালী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D