৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
সিলেটের ওসমানীনগরে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপণী পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বহিস্কার হয়েছেন ১০ প্রক্সি পরীক্ষার্থী। তারা সকলেই নিকটস্থ মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী বলে জানা গেছে।
তারা ধরা পড়ার পর চাতলপাড় আনন্দ স্কুল ও সুন্দিকলা আনন্দ স্কুলের পক্ষে প্রক্সী দিতে এসেছিলেন বলে মুচলেকায় জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আনন্দ স্কুলের ১০পরীক্ষার্থী ফাহিম মিয়া, মইনুল ইসলাম, মাহবুবুর রহমান, পাবেল মিয়া, শোয়েব আহমদ, বিধান সূত্রধর, আয়েশা বেগম, সালমা বেগম, শিবলী বেগম ও তান্নি আক্তার রিমাকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার পিইসির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষায় ওসমানী নগর উপজেলার রহমতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করেন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘বিধান সূত্র ধর নামে এক ছাত্রের স্থলে প্রক্সি দিচ্ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোস্তাকিম আহমদ। কেন্দ্রসচিব তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করতেই বাকি ৯ জনের তথ্য বেরিয়ে আসে। পরে তাদেরও শনাক্ত করা হয়।
অন্যরা হচ্ছে- জুবায়ের আহমদ, নানু মিয়া, সেজান আহমদ, সুমন আহমদ, রাকিব আলী, মুন্নি বেগম, শাপলা বেগম, সাজমিন বেগম ও তান্নি আক্তার রিমা।অবশ্য পরে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব ভূইয়া ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D