১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন।
স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরে ম্যানডালে বে হোটেলে অনুষ্ঠিত কনসার্টে এক বন্দুকধারী এ হামলা চালায়।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, চলছে চিকিৎসা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটানা গুলির শব্দ শুনেছেন। ধারণা করা হচ্ছে, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর গুলি চালায় হামলাকারী।
ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতেও একাধারে গুলির শব্দ শোনা গেছে।
মান্দালয় বে হোটেলের ৩২ তলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয় উল্লেখ করে শেরিফ লমবার্দো জানান, লাস ভেগাসের স্থানীয় বাসিন্দা ওই বন্দুকধারী একাই এ হামলা চালায়। তবে হামলাকারীর সহযোগী এক নারীকে খুঁজছে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই সাংবাদিকদের কাছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফুটে ওঠে হামলার ভয়াবহতা।
সিএনএন এর কাছে এক প্রত্যক্ষদর্শী ঘটনার ভয়াবহতা বর্ণনা করে জানান, কনসার্টে সবাই যখন উন্মাতাল হইহুল্লোড়ে মত্ত, ঠিক এ সময় একটানা গুলির শব্দে কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। জীবন বাঁচাতে যে যেভাবে পারে সবাই নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে।
টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যাচ্ছে লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। পুলিশ ঐ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D