ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত ৫০

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৭

ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত ৫০

বাগদাদ: ইরাকের দক্ষিণাঞ্চলীয় ধি কার প্রদেশে ভয়াবহ গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৮৭ জন। নিহতদের মধ্যে তিন ইরানি মাজার জিয়ারতকারী রয়েছেন।

ইরাকের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা জাসেম আল-খালিদি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে রাজধানী বাগদাদ থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাসিরিয়া শহরের একটি রেস্টুরেন্টের কাছে একটি বন্দুক হামলা হয়। এ হামলার পর ওই এলাকার নিরাপত্তা চেকপয়েন্টে সন্ত্রাসীরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর প্রেস টিভি।

তবে কারা এসব হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কেউ এখনো এর দায়িত্ব স্বীকার করেনি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) সাধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত মাসে ইরাকে সন্ত্রাসী হামলায় ১২৫ জন ইরাকি নাগরিক নিহত ও ১৮৮ জন আহত হয়েছে।