১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৭
পবিত্র নগরী মক্কার আল-আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হোটেল থাকা প্রায় ৬০০ হাজীকে সরিয়ে নিয়েছে জরুরি সার্ভিসের সদস্যরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
হোটেলটিতে আসন্ন হজ উপলক্ষে বিভিন্ন দেশের বহু হাজি অবস্থান করছিলেন। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। হোটেলটি থেকে ৬০০ জন তুর্কি ও ইয়েমেনি হজযাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ সোমবার এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D