সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক আর নেই

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক আর নেই

সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক আর নেই।

তিনি শনিবার (২২ আগস্ট) সকাল পৌণে ৯টার দিকে সিলেট মহানগরের নয়াসড়কস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি লিভার ও কিডনিজনিত সমস্যা ভূগছিলেন। তিন ছেলের জনক ফলিকের বাড়ি গোলঅপগঞ্জ উপজেলার রানাপিংয়ে।

সেলিম আহমদ ফলিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই বদরুল আহমদ।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার রানাপিং মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সেলিম আহমদ ফলিক সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত সভাপতি। তবে ২০২১ সালের নির্বাচনে বর্তমান সভাপতি ময়নুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট