সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

সিলেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সিলেট মহানগরের শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মৃত্যুবরণ করেছে।

রবিবার (১৬ আগস্ট) বিকাল ৩টার দিকে শাহজালাল উপশহরের ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরের দিকে একটি প্রশ্রাবখানার ছাদের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন- স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ বিকাল ৩টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৬-১৭ বছর। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তে পিবিআই কাজ করছে।

তিনি জানান- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় ওই বাসার দেওয়ালে বাইরের দিকে থাকা এসির বক্স ও বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট