১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৭
লন্ডন : যুক্তরাজ্যে পশ্চিম লন্ডনের লাটিমার রোডে ২৭ তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আড়াই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ করছেন। ১৯৭০ সালে নির্মিত আবাসিক এই ভবন নটিংহিলের কাছে অবস্থিত। ভবনে ১২০টি আবাসিক ফ্ল্যাট রয়েছে।
টিম ডনিয়ে নামে স্থানীয় একজন বাসিন্দা এনবিসি নিউজকে জানান, আগুনের লেলিহান শিখা উপরের দিকে প্রসারিত হওয়ায় লোকজন শিশুদের জানালা দিয়ে ছুড়ে ফেলার চেষ্টা করছে এবং তারা নিজেরাও বাঁচার জন্য চেষ্টা করছে।
অন্য আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, কেউ কেউ বাঁচতে ওই ভবন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করছে।স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন ভবনটিতে কয়েকশ’ লোক থাকতে পারে।
লন্ডন ফায়ার ব্রিগেডের কমিশনার কটন এ ঘটনাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে কয়েকজন হতহতের খবর নিশ্চিত করেন।
পরে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয় যে, এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আভাস দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ভবনটির একাদশ তলা দিয়ে বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া পাতালপথ বন্ধ করে দেয়া হয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) স্টুয়ার্ট ক্রিস্টন বলেন, এ পর্যন্ত আহত ৩০ জনকে অ্যাম্বুলেন্সে করে লন্ডনের পাঁচটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ২০টির মতো অ্যাম্বুলেন্স রয়েছে।
লন্ডন ফায়ার সার্ভিস এক টুইট বার্তায় বলেছে, ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। তারপর তা ২৭ তলা পর্যন্ত ছড়িয়ে গেছে। আগুন নেভাতে এখন পর্যন্ত ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।
সূত্র : এনবিসি নিউজ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D