১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ চলমান প্রেক্ষাপট বিষয়ে বলেন, ২০২৬ এর ঐতিহাসিক গণভোটের রায়, মৌলিক সংস্কার বাতিল হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং স্বাধীন দুদক সহ মৌলিক সংস্কার বাতিল করায় সমগ্র জাতি খুবই মমাহত। বক্তারা নতুন ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক সংস্কারগুলোর বিষয়ে বর্তমান সরকার ও বিরোধী দল ঐকমত্য হয়েছিলেন। উচ্চ পর্যায়ে দুর্নীতি দমন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে যৌক্তিক সংস্কারের অধ্যাদেশগুলো সংসদে পাশ করার জোর দাবী জানান।
অনুষ্ঠানে রাজধানীতে যানজট নিরসনে ঢাকা সিটি ও ডিএমপি’র অভিযান অব্যাহত রাখা ও পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার লক্ষ্যে হলিডে মার্কেট চালুর দাবী করেন। সিলেট সহ দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে চিরুনী অভিযান, পাশাপাশি সিলেট নগরীতে ছিনতাই রোধে এসএমপি’র নেয়া উদ্যোগগুলো তদারকি জোরদার করার দাবী জানান। কোম্পানীগঞ্জের শারফিন টিলা ধ্বংসকারী ও সিলেট দুদক কর্তৃক তৈরিকৃত পাথর লুটকারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জোর দাবী জানান বক্তাগণ।
অত্র সংগঠনের দীর্ঘ দিনের দাবী সিলেট-ঢাকা রেলপথে দ্রুততম ট্রেন সার্ভিস চালুর দ্রুত বাস্তবায়ন ও ঘোষিত সময় সূচির মধ্যে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ করায় সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাপারে বিকল্প উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়।
অনুষ্ঠানে আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণ, ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গণভোটের রায় ও মৌলিক সংস্কার বাস্তবায়ন, সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম, সিলেট-ঢাকা রেলপথে দ্রুততম ট্রেন সার্ভিস চালুর দাবীতে এক গণসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ সভাপতি মোঃ লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মতোওয়ালী ফলিক, সহ শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান, মনোরঞ্জন দাস, মোঃ মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক- রিখন তালুকদার রিখন, শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমন চৌধুরী, জুয়েল আহমদ নিপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D