১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
হবিগঞ্জ শহরে জলাশয়ের পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের অনন্তপুর এলাকার একটি জলাশয় থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিমু অনন্তপুর এলাকার রিকশাচালক আসকির মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি জলাশয়ের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে রিমুর স্বজন মজনু মিয়া বলেন, “ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D