১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৬
সুনামগঞ্জের শাল্লায় সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া জয়ন্তী সরকার (৩০) নামে তরুণীর মরদেহ পাওয়া গেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী অংশে। নিহত জয়ন্তী সরকার পাশের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কল্যাণপুর এলাকায় নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D