১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
সিলেটে নতুন আবাসিক গ্যাস সংযোগ, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণিতে নতুন সংযোগ ও লোড বৃদ্ধি এবং পাইপ লাইনের উপর অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে সতর্কতা জারি করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)।
বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে এ সংক্রান্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে জেডিটিডিএসএল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- সরকারি সিদ্ধান্ত মোতাবকে গৃহস্থালী/বাসাবাড়ি, বাণিজ্যিক এবং সিএনজি শ্রেণিতে নতুন গ্যাস সংযোগ ও লোড (গ্যাস সরঞ্জাম/বার্ণার) বৃদ্ধি প্রদান করা সর্ম্পূণরূপে বন্ধ রয়ছে। তাই নতুন গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধির বিষয়ে কারো সাথে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না।
জেডিটিডিএসএল বিতরণ এলাকায় গ্যাস দুর্ঘটনা রোধকল্পে গ্যাস পাইপ লাইনের উপর কোন প্রকার অবধৈ স্থাপনা নির্মাণ এবং বিতরণ লাইন হতে অবৈধ লাইন স্থাপনের মাধ্যমে গ্যাস সংযোগ গ্রহণকারীদরে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের অনুমোদনের বেশি সরঞ্জাম, অধিক ক্ষমতার সরঞ্জাম স্থাপন হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া গ্যাস সংশ্লিস্ট যে কোন ধরণরে কাজ, যেমন: চুলা ও রাইজার স্থানান্তর, অভ্যন্তরীণ ও সার্ভিস লাইন মরোমত, বুশ পরিবর্তন, রেগুলেটর পরিবর্তন, লক-উইং কক পরিবর্তন, আরএমএস/সিএমএস এর ত্রুটি মেরামত ইত্যাদি সংশ্লিষ্ট আঞ্চলিক বিতরণ কার্যালয়কে অবগত করে মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তার স্বার্থে অভ্যন্তরীণ জিআই/এমএস লাইন মাটির উপরে দৃশ্যমান অবস্থায় স্থাপন করতে হবে এবং রান্না ঘরের চুলা জ্বালানোর পূর্বে দরজা-জানালা খোলা রাখতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D