তেল মজুদের অভিযোগে শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

তেল মজুদের অভিযোগে শ্রীমঙ্গলে ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন আরও জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট