বিয়ানীবাজারে পৌনে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

বিয়ানীবাজারে পৌনে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দোবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী রয়েছে, যা অবৈধভাবে দেশে আনা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ বিষয়ে লে. কর্নেল আতাউর রহমান সুজন বলেন, পণ্য চোরাচালান দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এর ফলে দেশীয় বাজারের ভারসাম্য নষ্ট হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ চক্র সক্রিয় হয়ে ওঠে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট