বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের গাজীটেকা জামে মসজিদ সংলগ্ন বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি সদর ইউনিয়নের বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাসেল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট