১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।
বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আঁচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D