১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৭
ত্রিপোলি: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে আত্মঘাতী হামলায় সন্দেহভাজন সন্ত্রাসী সালমানের ভাই ও বাবাকে লিবিয়ার ত্রিপোলি থেকে গ্রেপ্তার করেছে ত্রিপোলির কাউন্টার-টেরোরিজম বাহিনী।
বুধবার তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সে দেশের কাউন্টার-টেরোরিজম বাহিনী।
এদিকে, হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ। লিবিয়ার কাউন্টার-টেরোরিজম বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস)-র সঙ্গে জড়িত ও লিবিয়ার রাজধানীতে হামলার পরিকল্পনা করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেছে ত্রিপোলির পুলিশ।সালমানের বাবার নাম রামাদান ও ছোট ভাইয়ের নাম হাশেম। এর আগে মঙ্গলবার সালমানের বড় ভাই ইসমাইলকে ম্যানচেস্টারে গ্রেপ্তার করা হয়।
২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ২২ জন। ওই ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আত্মঘাতী হামলাকারীর নাম সালমান রামাদান আবেদি বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সালমান আবেদীকে তারা আগে থেকে চিনতেন। ম্যানচেস্টারে জন্মগ্রহণকারী আবেদি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করতো। এরপর সালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি হয় সে। কোর্স শেষ করার আগেই সে ঝরে পড়ে। বেশ কয়েকবার লিবিয়ায় আসা-যাওয়া করেছে সে। লিবিয়া ভ্রমণের সময় সালমান উগ্রপন্থায় জড়িত হয়েছে কিনা, তা মাথায় রেখে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার হামলায় জড়িত সন্দেহে ৬ষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নর্থ ম্যানচেস্টারের ব্ল্যাকলি থেকে এই সন্দেহভাজন নারীসহ এ পর্যন্ত মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর দপ্তরে ম্যানচেস্টার পুলিশ প্রধান জানান, তারা হামলায় জড়িত একটি চক্রকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D