২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘সুরমা বয়েজ ক্লাব’-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ধর্ম ভিন্ন, মানবসমাজ এক’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যদের এক মিলনমেলা বসে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনসুর শিক্ষা জনকল্যাণ ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ আহমেদ মনসুর।
সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ এর সভাপতিত্বে ও সদস্য সুমন বাহাদুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ সভাপতি গোপাল বাহাদুর, রোটারিয়ান সাবের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাক রেজওয়ান আহমদ, সদস্য মাসুক আহমদ, শফিকুল ইসলাম, জুনেল আহমদ, সুলাইমান আহমদ সোহেল প্রমুখ।
এসময় সুরমা বয়েজ ক্লাব পক্ষ থেকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সবর্ধিত অতিথি সৈয়দ আহমেদ মনসুরকে সম্মাননা স্মারক দেন ক্লাব সদস্য সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত চার দশক ধরে সুরমা বয়েজ ক্লাব শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে এই ক্লাবের অবদান অনস্বীকার্য। সংগঠনের পক্ষ থেকে আগামীতেও আর্তমানবতার সেবা এবং সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D