সিলেটে শাহজালালের (র.) মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

সিলেটে শাহজালালের (র.) মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে মাজার এলাকার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আনুমানিক ৭০ বছর বয়সী একজন পুরুষ বলে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।