২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় নারীর ক্ষমতায়নে উপজেলা পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্পের আওতায় বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন বাইসাইকেল চড়ে বিদ্যালয়ে যাবে মেয়ে শিক্ষার্থীরা। এ যেনো এক মাইলফলক।
গত বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম।
উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব’র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভারপ্রাপ্ত মৌলভীবাজার জেলা প্রশাসক আশরাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস।
চেয়ারম্যানগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন; প্রধান শিক্ষকদের পক্ষ থেকে তালিমপুর-বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালেক; অভিভাবকদের মধ্য থেকে খলিলুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সামিনা সুলতানা।
অনুষ্ঠানে ৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি করে ১০০টি ও পৌরসভায় ১২ টিসহ মোট ১১২টি বাইসাইকেল ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম উপজেলা চত্তরে বড়লেখা শিশু উদ্যান পার্কের শুভ উদ্বোধন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D