২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৭
সিলেট নগরীর আম্বরখানা এলাকার হাউজিং এষ্টেট ২নং লেনের সামনে তিন এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ মে) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত তিন পরীক্ষার্থীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কলার্স হোম কলেজের ছাত্র রাজু আহমদ (১৮), হাসান আহমদ (১৯) ও জহুরুল শাহরিয়া (১৮) নগরীর শাহী ঈদগাহ থেকে হাউজিং এষ্টেট আত্মীয়ের বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথে আম্বরখানা হাউজিং এষ্টেট ২নং লেন এর সামনে আসামাত্র ৬/৭ জনের একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত ছাত্রের এক বন্ধু পুজন জানান, গত ১১মে পবিত্র শবে বরাতের দিন কথা কাটাকাটি নিয়ে বিরোধ হয়েছিল। এর জের ধরে শুক্রবার বিকালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। বর্তমানে আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে ভর্তি আছেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুজন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D