৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৭
৯ মে ২০১৭, মঙ্গলবার ।। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলমকে ১নং আসামী করে জেলা যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকনসহ ৯ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়ের এবং দক্ষিণ সুরামা থানা যুবদলের সদস্য আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সোমবার (৮ মে) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিব মির্জা ফখরুলের এই নিন্দা ও প্রতিবাদের বিবৃতির বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘‘সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও কারান্তরীণ করতে বর্তমান শাসকগোষ্ঠি মরিয়া হয়ে উঠেছে। চিরকাল রাষ্ট্রক্ষমতা দখলে রাখতেই সরকার গুম, খুন অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকর্মীদের নাজেহাল ও ঘায়েল করতে মিথ্যা মামলা দায়ের, কারান্তরীণ রাখার মত অপকর্ম সংঘটনে এখন বেপরোয়া। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলমকে ১নং আসামী করে জেলা যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকন সহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং দক্ষিণ সুরমা থানা যুবদল সদস্য আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দুঃশাসনের আরো চিত্র।
সরকারের সকল অপকর্ম ও অপশাসন রুখে দিতে জনগণের ঐক্যবন্ধ হয়া ছাড়া গত্যন্তর নেই। আমি অবিলম্বে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবল আলমকে, জেলা যুবদল নেতা ইমরান, ছাত্রদল নেতা জায়েদ, নামর আলী ও খোকন সহ ৯ জনের বিরুদ্ধে দাযেরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার এবং দক্ষিণ সুরমা থানা যুবদল সদস্য আব্দুল কাদির জুবেল ও এমদাদুল হক রবিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D