১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৭
সিলেট নগরীর আম্বরখানা সরকারী কলোনী খেলার মাঠে ঘূর্ণী ৬ষ্ঠ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন গতকাল ৮মে বিকেলে অনুষ্ঠিত হয়।
ঘূর্ণী ৬ষ্ঠ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই এলাকা শান্তিপ্রিয় এলাকা খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যেমন মুরব্বীয়ানগন তেমনি যুবসমাজ অগ্রসর থাকেন। তিনি আরো বলেন খেলাধুলার মাধ্যমে একে অন্যের সাথে সু-সম্পর্ক গড়ে উঠে। শুধু তাই নয় খেলাধুলা মন ও শরীর ভালো রাখে। তাই খেলাধুলার প্রতি যুব সমাজ সহ সকলকে মনযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল আসান কয়েস লোদি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানার খানম মিলন, সমাজসেবী ও ক্রিড়ানুরাগী কামরুজ্জামান বাবু, আব্দুল আজিজ, আনু মিয়া সহ মুরব্বী ও সমাজের নেতৃবৃন্দ।বেলুন উড়িয়ে আম্বরখানা ঘূর্ণী ৬ষ্ঠ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন করছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ সহ অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D