৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৮, ২০১৭
৮ মে ২০১৭, সোমবার ।। সিলেট সিটি কর্পোরেশনের অসুস্থ মেয়র আরিফুল হক চৌধূরীকে দেখতে গেলেন বিএনপির স্থায়ি কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধূরী।
সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দরগাগেইটস্থ নুরজাহান হাসপাতালে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপির এই নেতা। এসময় তিনি বেশ কিছু সময় অসুস্থ মেয়র আরিফুল হক চৌধূরীর পাশে ছিলেন।
তার সঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এমএ হক, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম,সাধারণ সম্পাদক আলী আহমদ,কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধূরী মিজান’সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক শিশির বসাক, ডাঃ লল্লিক মোহন নাথ ও মেয়র পত্নী শ্যামা হক চৌধূরীর সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী নুরজাহান হাসপাতালের চিকিৎসক শিশির বসাক ও ডাঃ লল্লিক মোহন নাথের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D