সিলামে প্রবাসীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

সিলামে প্রবাসীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে প্রবাসীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী সুহেল খন্দকার, ইকবাল আহমদ, কানাডা প্রবাসী শামসুল আলম, বাপ্পি রহমান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব টরেন্টো কানাডার সাধারণ সম্পাদক শাহিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রনেতা শামুন মাহমুদ, মাহবুব আহমদ চৌধুরী, সামি আহমদসহ প্রবাসীদের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল ১৪ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলাম জামেয়া কুরআনিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন সিলাম জামেয়া কুরআনিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইমদাদুল হক কিশোরগঞ্জী। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিতো রোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর ব্যক্তিগত উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট