১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৭
শিক্ষামন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার খাদ্য বান্ধব সরকার। এ সরকারের আমলে কেউ না খেয়ে মরেনি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। তিনি আরো বলেন, সরকার সাধ্য অনুযায়ী মানুষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠার জন্য কাজ করে যাচ্ছে। সত্যিকারের ক্ষতিগ্রস্তদের জন্য সরকার প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি প্রতি কেজি ১০ টাকা দামে চাউল বিক্রিও অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক ও অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ ও চাউল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি’র বক্তব্যে এ তিনি কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল ও মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র চন্দ্র সরকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির উদ্দিন সাদেক, দফতর সম্পাদক আকবর আলি ফখর সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপজেলার ক্ষতিগ্রস্থ ১ হাজার ৩’শ ৭৫জন বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ৩০ কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করেন। এছাড়াও শিক্ষামন্ত্রী দুপুর ২টায় পৌর এলাকার টিকরবাড়িতে এসবি ডেইরি ফার্মের একটি শাখার উদ্বোধন ও বিকাল ৪টায় গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনীতে ক্লোজ সার্কিট ক্যামেরার উদ্বোধন করা ছাড়াও উপজেলার বিভিন্ন অনুষ্টানে যোগদান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D