২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৭
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন- ‘ফ্যাসিবাদী সরকার একের পর এক মামলা হামলা, নির্যাতনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতিক, দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের উপর গ্রেফতারী পরোয়ানার জবাব দেওয়া হবে। খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারী পরোয়ানা জারি করে সরকার নগ্ন প্রতিহিংসার রাজানীতি চরিতার্থে যে ফ্যাসিবাদী ভূমিকা নিয়েছে তা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে।’
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির উপদেষ্ঠা সাইদুর রহমান বুদুরী, আলাউর রহমান লয়লু, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মহানগর বিএনপি নেতা সোলেমান হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাহুল কুদ্দুছ চৌধুরী হামজা, বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সত্তার মামুন, সহ-ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, বিএনপি নেতা আলা উদ্দিন আলাই, তানভীর চৌধুরী তাছিন, বিএনপি নেতা আখতার রশিদ চৌধুরী, সাহেদ আহমদ চমন, মহানগর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মঞ্জুর হোসেন মজনু, মহানগর বিএনপির সদস্য সিরাজ খান, মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শাফী সাজেদ, তারেক আহমদ খান, তফজ্জুল আলী, মহানগর বিএনপির সদস্য আব্দুর রহিম তালুকদার, দেওয়ান রেজা মজিদ, জুুবের আহমদ, সুহেল আহমদ, জামাল উদ্দিন, মোবারক হুসেন ফাত্তা, আবু বক্কর সিদ্দিকী বাবু, রায়হান আহমদ, রেজওয়ান আহমদ, শাহেদ সিরাজ, মারুফ আহমদ টিপু, বাবর আহমদ,মুস্তাফা সরকার, জুবের আহমদ, রায়হান উদ্দিন রাজু, সুমন আহমদ, সাইফুল ইসলাম, এটিএম ফয়েজ, এনামুল ইসলাম লায়েছ, মন্নান আহমদ, শামীম আহমদ, জুমন আহমদ, হারুনুল ইসলাম নিপুন, তাহিন আহমদ, আরমান আহমদ, সানজু রহমান, রাহাত খন কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, তালন খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D