২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৭
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বিকেল ৩টায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর শিশু পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও আমিনুল ইসলাম সাজুর পরিচালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, তারেক রহমান বাংলাদেশের জনগণের হৃদয়ে অবস্থান করছেন। তাকে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে কোন অপশক্তি রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। তারেক রহমান শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে চায়। তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত। এ রক্ত দেশ প্রেমিকের রক্ত। তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জবাব একদিন বাংলাদেশের মানুষ অবশ্যই দিবে। এধরণের মিথ্যা ভিত্তিহীন মামলা অতিসত্তর প্রত্যাহার করা এবং প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকার আহবান জানান তিনি।
সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মিফতাহুল কবির মিফতা, জয়ন্ত চক্রবর্তী জয়ন্ত, তছির আলী, এম জে আহমদ জাবেদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালমান চৌধুরী শাম্মি, রজব আহমদ, ইমাম উদ্দিন ইমাম, রেজোয়ান আহমদ, মনুজ দেব, মাহবুবুল আলম, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মন্টু কুমার নাথ, সালা উদ্দিন আহমদ, সাইফুল আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, জাহাঙ্গির আলম বাবুল, আইনুল হক সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সেবুল আহমদ, আবুল কালাম, সমর আলী, পাপলু আহমদ, সমাজ সেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহমদ সাগর ফেরদৌস, সাহিত্য প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, রানু মোহন, সেলিম আহমদ, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সুহেল, কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, আইন সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ, আবু তাহের শিশু, সুলেমান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. শাকিল রহমান, কানাইঘাট ছাত্রদলের সদস্য সচিব আর এ বাবলু, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন সুজন, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজান আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক রাসেল খান, পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক আহমেদ জাকি, ক্রীড়া সম্পাদক আজিজ রহমান, নোমান মাহমুদ কাওছার, আবু ইয়ামিন চৌধুরী, রুবেল আহমদ, অভি আহমদ, আবুল হোসেন, মিজানুর রহমান, আব্দুস সালাম, মাসুম আহমদ শাফিন, সাহেদ আহমদ, লিমন আহমদ, শাহাজাহান চৌধুরী মাহি, এমাদ আহমদ, জাকির আহমদ, মো. আব্দুলাহ, রুফিয়ান আহমদ সবুজ, ইমরান আলী, কামরুল ইসলাম তুহিন, সেলিম আহমদ সাগর, তানভীর খান, জাকারিয়া শাহজাহান, শাহান মুন্না, জাকির হোসেন, দেলওয়ার আহমদ, রায়হান আহমদ, সুহেল আহমদ রিমন, এম সামাদ, রাহিবুল হাসান সুজন, মেহেদি হাসান রফি, বাবর আহমদ, হাফিজুল করিম সায়মন, রাহিন খান, অঞ্জল দাস অঞ্জল, সজল দাস সজল, আল আমিন আহমদ স্বপন, নাদিম আহমদ, বেলাল আহমদ, কামিল আহমদ, মিনহাজ আহমদ, সৌরভ আহমদ, জামিল আহমদ, নাসিম আহমদ, রাসা, হোসাইন আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D