১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মে ৩, ২০১৭
স্বীকৃতির মাধ্যমে কওমির ছাত্রদের ওপর থেকে জঙ্গিবাদের তুহমত দূরীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কওমি ধারার শিক্ষা আমাদের জাতীয় ও বুনিয়াদি শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, অনেক বিলম্বে হলেও বাংলাদেশে কওমি সনদের সরকারি স্বীকৃতি প্রদানের মাধ্যমে ধর্মীয় শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহরতলির জামিয়া দারুল কুরআন সিলেটে মহান মে দিবসের আলোচনা এবং উলামা-সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি শিব্বির আহমদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ, সিলেট সিটি কাউন্সিলর এম জিল্লুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D