১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ২, ২০১৭
সুনামগঞ্জ : হাওরাঞ্চলে সরকার যা করছে তা শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। যা হচ্ছে শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারের ত্রাণ এখনো পৌঁছায়নি।
মঙ্গলবার ত্রাণ বিতরণের আগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওদুদের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সালনায় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের প্রতিশ্রুতি কাগজে-কলমে না রেখে তা বাস্তবায়ন করুন।এনজিওগুলোর প্রতি অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কৃষকদের কাছ থেকে ঋণ তোলা স্থগিত রাখার ব্যবস্থা করুন।
এ সময় তিনি বন্যায় ডুবে যাওয়া হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিও জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D