কানাইঘাটে ৮০ বস্তা ভারতীয় চা পাতাসহ আটক ১

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

কানাইঘাটে ৮০ বস্তা ভারতীয় চা পাতাসহ আটক ১

সিলেটে ভারতীয় চা পাতার একটি বড় চালান আটক করেছে পুলিশ। জানা যায়, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে আসার পথে কাভার্ড ভ্যানভর্তি চা পাতা আটক করা হয়।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট থানা পুলিশ ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সাতবাক মাদ্রাসার সামনে চেকপোস্ট বসিয়ে এ চোরাচালান আটক করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, কাভার্ড ভ্যানটিতে ৮০ বস্তায় প্রায় ৪ হাজার কেজি ভারতীয় চা পাতা ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এ সময় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। ওসি আরও জানান, অনুসন্ধানের পর চোরাচালানের সঙ্গে জড়িত মালিকের নাম সংযুক্ত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট